ন্যাশনাল আইসিটি অলিম্পিয়াড ২০২৬
রাজশাহী ডিভিশন – এইচ.এস.সি | রেজিস্ট্রেশন করতে নিচের ফর্মটি পূরণ করুন
ন্যাশনাল আইসিটি অলিম্পিয়াড ২০২৬ – রাজশাহী ডিভিশন – এইচ.এস.সি
গুরুত্বপূর্ণ তথ্য ও নিয়মাবলী
পরীক্ষার মাধ্যম:
সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে – এম.সি.কিউ টাইপ হবে
পরীক্ষার তারিখ:
৬ই নভেম্বর, শুক্রবার, ২০২৬, সকাল ১০টা
পরীক্ষার সিলেবাস:
এসএসসি (SSC) আইসিটি বই এবং এইচএসসি (HSC) আইসিটি বই-এর ১ম অধ্যায়
আপডেট ও নোটিশ:
পরীক্ষার লিংক ও সময়সূচীর সকল আপডেট এই পেজে ও ফোনে SMS-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে
পরীক্ষার লিংক
দয়াকরে, পরীক্ষার দিন এই পেজ ভিজিট করুন। ধন্যবাদ
শর্তাবলী ও নিয়মাবলী (Terms & Conditions)
- সঠিক তথ্য প্রদান: রেজিস্ট্রেশন ফর্মে প্রদানকৃত নাম, ফোন নম্বর ও প্রতিষ্ঠানের নাম অবশ্যই সঠিক হতে হবে। ভুল ফোন নম্বর দিলে SMS বা পরীক্ষার লিংক পৌঁছাবে না।
- ইন্টারনেট ও ডিভাইস: পরীক্ষাটি অনলাইনে হওয়ায় পরীক্ষার্থীকে নিজস্ব মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
- অসদুপায় অবলম্বন নিষেধ: পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা নকল প্রমাণিত হলে সাথে সাথেই উক্ত পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
- নির্দিষ্ট সময়সীমা: লিংক সক্রিয় হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের পর জমা দেওয়া উত্তরপত্র গ্রহণযোগ্য হবে না।
- রেজিস্ট্রেশন ফি: রেজিস্ট্রেশন ফি (৫৫ টাকা) অফেরতযোগ্য। সফলভাবে ট্রানজেকশন ID প্রদান করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন বলে গণ্য হবে।
- চূড়ান্ত সিদ্ধান্ত: অলিম্পিয়াডের নিয়মাবলী পরিবর্তন, ফলাফল বা যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের (Rizwan’s ICT) সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
